কম্পিউটার ল্যাবের সুনির্দিষ্ট লক্ষ্য – ১। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা। ২। তথ্যের অনায়াসলভ¦্যতা ও যোগাযোগকে সুগম করার ক্ষেত্রে তত্ত¡ীয়জ্ঞান অর্জন ও ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে নবদিগন্তের উম্মোচন ঘটানো। ৩। বিজ্ঞানের সাক্ষরতা আন্দোলনে গতি সঞ্চার। ৪। দৈনন্দিন কাজে,জাতীয় জীবনে ও আর্ন্তজাতিক প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম করে তোলা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্নের রূপদাত্রী,শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ। বর্তমান বিশ্বে উন্নত দেশ বলতে সেইসব দেশকে বোঝায়,যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কাঙ্খিত উন্নতি সাধিত হয়েছে। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে,মাথা উঁচু করে নিজের আসন সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চালিয়ে যাবার কোনই বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে ব্যক্তি, গোষ্ঠী, জাতি ও আর্ন্তজাতিক প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব হৃদয়ঙ্গম করতে সক্ষম করে তোলার মানসে অত্র প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক কম্পিউটার গবেষণাগার। কম্পিউটার ল্যাবকে প্রতিষ্ঠানের একটি বড় অঙ্গ হিেেসবে বিবেচনা করা হয়। এটি সেই জায়গা, যেখানে শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারের নীতিগুলি এবং কম্পিউটারের ক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত ক্রিয়াকলাপগুলো শেখানো হয়ে থাকে। তথ্যপ্রযুক্তি পাঠ্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের সকল শ্রেণির জন্য অন্যান্য বিষয়গুলিকে সমর্থন করে কম্পিউটার ল্যাব ব্যবহৃত হয় । এছাড়াও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে ছেলে-মেয়েদের শিক্ষাদান করা হয়। কম্পিউটার ল্যাবগুলি বিভিন্ন প্রকল্পের জন্য ডিজাইন,প্রোগ্রাম,উপস্থাপনা, গবেষণা প্রতিবেদন এবং ক্রিয়াকলাপগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করে। কম্পিউটার ল্যাবগুলো কর্মশালা চালাতে শিক্ষকদের সহায়তা করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কম্পিউটার শিক্ষার জন্য কম্পিউটার ল্যাবটি ব্যবহৃত হয়ে থাকে। মহান স্বাধীনতা দিবস,বিজয় দিবস ও অন্যান্য জাতীয় দিবসসমূহ এই প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করেযা কম্পিউটার ক্লাব পরিচালনা করে।